রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

সাঁথিয়ায় অভিযান: এক লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা ৫০ হাজার

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।

 

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের লক্ষীপুর ক্যানেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক এক লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে জাল সংরক্ষণ ও তৈরির অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান।

 

অভিযানে লক্ষীপুর ক্যানেলপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইয়াকুব আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ও জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।

 

পরে উদ্ধার হওয়া জাল ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় দায়ের করা মামলায় মোহাম্মদ ইয়াকুব আলীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান বলেন, “অবৈধ জাল ব্যবহার ও সংরক্ষণের কারণে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এসব অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews