বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাঁথিয়ায় অগ্নিকাণ্ডে দোকান ভস্মিভূত, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।

 

পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের অন্তর্গত হাপানিয়া রামচন্দ্রপুর বাজারে দুইটি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৪ মে) রাত আনুমানিক ১১ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন শাহাদাত হোসেন ও মিরাজুল ইসলাম।

 

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, রাত এগারোটার দিকে হঠাৎ শাহাদত হোসেনের মুদি দোকানঘর হতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তার দোকানসহ দোকানের মধ্যে থাকা প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

পার্শ্ববর্তী মিরাজুলের দোকানেও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা আসতে বিলম্ব হওয়ায় স্থানীয়রা অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহাদত হোসেন বলেন, প্রতিদিনের মতোই রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি।

 

বাড়িতে যাওয়ার পর তার দোকানে আগুন লেগেছে সংবাদ পেয়ে মিনি বাজারে এসে দেখেন তার স্বপ্ন পুড়ে ছাই হচ্ছে। তিনি আরো বলেন, নগদ টাকা ও মালামালসহ তার অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে সাঁথিয়া ফায়ার সার্ভিসের সহকারি ইনচার্জ কবীর উদ্দিন আকন্দ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে থাকতে পারে। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছালেও এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews