বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

রাণীশংকৈল পৌরসভার ৩ নং ওয়ার্ডে রাস্তা নির্মাণ কাজ চলমান

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌরসভা এর ৩ নং ওয়ার্ডের রংপুরিয়া মার্কেট সংলগ্ন যোগীপাড়া এলাকায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে। স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে ১২৫ মিটার রাস্তার নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

জানা যায়, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনের কথা বিবেচনা করে এই উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাস্তা নির্মাণ কাজের উদ্যোক্তা হিসেবে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বর্তমান দায়িত্বপ্রাপ্ত রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। এছাড়াও বিএনপি ৩ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের সহযোগিতায় কাজটি দ্রুত এগিয়ে চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে কাঁচা ও চলাচল অনুপযোগী রাস্তার কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন রাস্তা নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, জনসাধারণের দুর্ভোগ লাঘব ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে যোগীপাড়া এলাকার এই রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews