1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

মাওয়া পদ্মায় নিখোঁজের ৪৫ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মাওয়া প্রতিনিধি।

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের পশ্চিম পাশে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাত (১৭)-এর মরদেহ প্রায় ৪৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা চারজনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত পানিতে তলিয়ে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন অনুসন্ধানের পর মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে স্থানীয় জেলেরা পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি নদীতে মরদেহটি ভাসতে দেখেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের প্রায় ৪৫ ঘণ্টা পর আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীতে গোসলের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত