রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

কালিগঞ্জে মৎস্য ঘেরে মটরের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের ব্যবসায়ী মৃত্যু 

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৯নং মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে মৎস্য ঘেরের মটরের ছেঁড়া তার বিদ্যুৎপৃষ্ঠে ওলিউল ইসলাম (৩৫ ) নামে ১ ঘের ব্যবসায়ী মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রবিবার (২৯ মার্চ ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার গণপতি গ্রামে ডাঃ মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের বিলে মৎস্য ঘেরের ভেড়ি বাধ দিয়ে নিজের ঘেরে যাওয়ার সময় মোটরের ছেড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শেখ ওলিউল ইসলাম গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের পুত্র। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা এ প্রতিনিধিকে জানান ওলিউর নিজ ঘেরে যাওয়ার সময় ঘরের ভেড়ি বাঁধে মটরের ছেঁড়া তারে পা দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওই সময় তাকে দ্রুত মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। তারে আকস্মিক মৃত্যুতে এলাকায় ও তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।মৎস ঘেরে কে বা কারা বিদ্যুৎ সংযোগ নিয়েছে সেটি বৈধ না অবৈধ সেটি তদন্ত-পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় জন সাধারণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews