রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ,ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলা প্রতিনিধি।

সাতক্ষীরা আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজার আবারও বেতনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে। নদীর প্রবল স্রোতের তোড়ে বাজারসংলগ্ন পূর্ব-দক্ষিণ ও উত্তর-পশ্চিম পাশের বেড়িবাঁধ ধ্বসে ধ্বসে পড়ছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ,অপরিকল্পিত নদী খনন ও অব্যবস্থাপনার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। নদীর বাহাদুরপুর অংশে দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকলেও সেখানে খনন না করে ভাঙনকবলিত পাড়ের (বুধহাটা বাজার এলাকা) দিকেই খনন কাজ করা হয়েছে। ফলে স্রোতের গতিপথ সরাসরি বাজারের দিকে চলে এসেছে।

গত কয়েকদিনেই প্রায় ১৫ থেকে ২০ হাত বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে।

এদিকে ভাঙনকবলিত এলাকায় নৌযান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি একটি খেয়া নৌকা ঘাটে ভিড়তে গেলে হঠাৎ বড় অংশের পাড় ধসে পড়ে,এতে যাত্রীরা নদীতে পড়ে যাশ। পরে স্থানীয়দের দ্রুত সহযোগিতায় শিশুসহ সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান,শুধু বালুর বস্তা ফেলে এই বাজার রক্ষা করা সম্ভব নয়। দ্রুত নদীর অপর পাড়ে জমে থাকা পলি অপসারণ করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে এবং স্রোতের দিক পরিবর্তনের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী পরিচালক আব্দুর রহমান তাসকিয়া বলেন,নদী খননের ফলে তোলা মাটি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। সেখানে যদি আমাদের কোনো বেড়িবাঁধ থাকে,তাহলে বিষয়টি আমরা দেখব।

বুধহাটা বাজার নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,খাসজমি রক্ষা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না।

ভাঙ্গন রক্ষায় কাজ না করার অজুহাত দেখিয়ে নির্বাহী পরিচালকের বক্তব্যের প্রেক্ষিতে সচেতন ব্যক্তিবর্গ জানান,পাউবো’র মূল বাঁধ কয়েক যুগ আগে থেকে নদীতে গিলতে থাকে। বর্তমান চিত্র এমন যে,মূল পুরনো বাঁধ পুরনো নদী পাড়ি দিয়ে অপর পাড়-বাহাদুরপুর অংশে গিয়ে উঠেছে। এখন যে বাঁধ বুধহাটা পাড়ে রয়েছে তা নতুন করে পিছুতে পিছুতে বাজারের মধ্যে পৌছেছে। নির্বাহী প্রকৌশলী কোন বাঁধ রক্ষা করবেন? এমন প্রশ্ন রেখে সচেতন ব্যক্তিবর্গ বলেন,নদীর ভাঙ্গন রক্ষা না করলে পুরো বাজার ও জনবসতি গিলে ফেলতে বেশী সময় লাগবেনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews