বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ভারী বৃষ্টিতেও তেলের অপেক্ষায় শত শত বাইকার, দুর্ভোগে সাধারণ মানুষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

 

অবিরাম ভারী বৃষ্টিকে উপেক্ষা করেই তেলের আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শত শত মোটরসাইকেল চালককে। শনিবার সাতক্ষীরা শহরের এবিখান ফিলিং স্টেশনে এমন চিত্র চোখে পড়ে।

 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে আসা বাইকাররা তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। কেউ ছাতা নিয়ে, কেউবা ভিজেই দাঁড়িয়ে আছেন। অনেকেই অভিযোগ করেন, দীর্ঘ সময় অপেক্ষার পরও কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি পাচ্ছেন না।

 

স্থানীয় এক বাইকার জানান, “বৃষ্টির মধ্যেও বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়ে আছি। কাজের প্রয়োজনে তেল না নিলে চলবে না, কিন্তু এখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।”

 

এদিকে দীর্ঘ লাইনের কারণে আশপাশের সড়কে যানজটেরও সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ও যানবাহনের চালকেরা।

 

সংশ্লিষ্টদের দাবি, জ্বালানির সরবরাহ স্বাভাবিক না হওয়ায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews