বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

বিএমডিএর নতুন চেয়ারম্যান হাসান জাফির তুহিন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি

 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দা।

 

এর আগে বিএমডিএর চেয়ারম্যান পদে থাকা আওয়ামী লীগের আখতার জাহানের সঙ্গে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে অন্তর্র্বর্তীকালীন সরকার। একইসঙ্গে বিএমডিএর চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য ড. এম আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছিলে। ২৩ মে ২০২৫ তারিখে ডাঃ এম আসাদুজ্জামানের ইন্তেকালের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (BMDA) চেয়ারম্যানের পদটি বর্তমানে খালি হয়। তার মৃত্যুতে পদটি শূন্য হলে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে নিয়োগ দেওয়া হয়েছে।এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোঃ গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।

 

ওই প্রজ্ঞাপনে বলা হয়,বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা-১৩(২) অনুযায়ী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মকাণ্ড সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews