রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি।

 

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম শ্লোগানে সারাদেশের মতো পাবনায়ও কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (১১ মে) দুপুরে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পোর্টালটির শুভ উদ্বোধন করা হয়। ‎পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন, এশিয়া পোষ্টের পাবনা জেলা প্রতিনিধি রাকিব হাসনাত।

 

‎এসএ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি কামরুল ইসলামের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে তথ্যের অবাধ প্রবাহে অনলাইন সংবাদমাধ্যমগুলোর ভূমিকা অপরিসীম। আমরা আশা করি, এশিয়া পোস্ট সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এবং পাবনার ইতিবাচক ইমেজ বিশ্বদরবারে তুলে ধরবে।

 

‎তিনি বলেন, বর্তমানে অনলাইনের গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সামনের সময়ে অনলাইন ছাড়া বিকল্প নেই।

 

‎পুলিশ যদি ভালো কাজ করে তাহলে যেমন তুলে ধরেন, তেমনি কোনো সদস্য যদি অপকর্ম করে তাহলে তাদের বিরুদ্ধেও লিখতে হবে। অন্যায় অবিচারের বিরুদ্ধে সাংবাদিকের কলম সর্বদা প্রস্তুত রাখতে হবে।

 

‎বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এশিয়া পোস্ট ঐতিহাসিক দৃষ্টান্ত রাখতে পারবে। আমি আশা রাখব এর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। দেশের জনগণের মনের কথা তারা তুলে ধরতে পারবেন। ভয়ভীতি উপেক্ষা করে এশিয়া পোস্ট মাথা উঁচু করে এগিয়ে যাবে।

 

‎অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসাইন। তিনি বলেন, পেশাদারিত্ব ও নৈতিকতার সংমিশ্রণে এশিয়া পোস্ট সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে— এমনটাই আমাদের প্রত্যাশা। দেশের অবহেলিত জনপদের কষ্ঠস্বর হয়ে উঠবে। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে লিখতে হবে। দেশ ও জনগণের জন্য আপনাদেরই কাজ করতে হবে।

 

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা।

 

‎এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ, আনন্দ টেলিভিশনের পাবনা প্রতিনিধি নবী নেওয়াজ, দৈনিক পাবনার চেতনার প্রধান সম্পাদক এসএম আদনান।

 

‎আরও উপস্থিত ছিলেন দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মো. রাউজ আলী, এখন টেলিভিশনের মাসুদ রানা, দেশ টিভির পাবনা প্রতিনিধি পলাশ হোসাইন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, জাতীয় দৈনিক সময়ের আলোর প্রতিনিধি ফেরদৌস হাসান, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি আলমগীর হোসেন অর্থ

দৈনিক পাবনার বানী সংবাদদাতা মোঃ ইব্রাহিম হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews