রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

পটুয়াখালী জেলার দুমকিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রাজ্জাক নিহত।

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মো: ইমন হোসেন, দুমকী উপজেলা ক্রাইম রিপোর্টার

 

পটুয়াখালীর জেলার দুমকি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত ৩:৩০ টার দিকে উপজেলার কোর্তাচিরা কালভার্ট সংলগ্ন বাউফল-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৫২)। নিহত রাজ্জাক এর বাড়ি উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম ঝাটরা এলাকায়।

তিনি মৃত সামছুল হক হাওলাদারের বড় ছেলে।

নিহত রাজ্জাক পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন, তিনি তিনি প্রায় ২৫ বছর ধরে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ সূত্র জানায়, পটুয়াখালী হ-১১-২৯৩২ লাল রংয়ের বাজাজ সিটি ১০০ মোটরসাইকেল যোগে দুমকি থেকে লেবুখালী যাওয়ার পথে চালক আব্দুল রাজ্জাক (৫২) ও আরোহী মোঃ রফিক গাজী (৫৫),পিতা-মৃতঃ গোলাম রহমান,-পশ্চিম আঙ্গারিয়া, ০১নং ওয়ার্ড,দুমকি। ঘটনাস্থলে পৌঁছাইলে রাস্তার পাশে থাকা আকাশমনি গাছের সাথে চালক নিজেই ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক আব্দুল রাজ্জাক গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলের কাছাকাছি থাকা লোকজন ও আত্মীয়-স্বজন উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করেন। তবে আরোহী রফিক গাজী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে বলে জানা গেছে।

 

পরিবার জানায়, রাত আনুমানিক ৩টার দিকে তাদের কাছে ফোন আসে রাজ্জাক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। আহত রাজ্জাককে একটি অ্যাম্বুলেন্স করে দুমকি মাদ্রাসা ব্রীজ নিয়ে আসলে সেই অ্যাম্বুলেন্স করেই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এরপর বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়ির সামনে তার জানাজা নামাজ শেষে দাফন করা হয়।

 

কিভাবে কি দুর্ঘটনা হয়েছে এবিষয়ে নিহত রাজ্জাক এর কলেজ পড়ুয়া ছেলে মোঃ রাসেল এর কাছে বিস্তারিত জানতে চাইলে সে তেমন কিছুই জানাতে পারেননি।

 

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এবিষয়ে নিহত রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ বা সাধারন ডায়েরী (জিডি) করা হয়নি।

 

এবিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানা,বিএমপি,তে একটি অপমৃত্যু মামলা হয়েছে মামলা নং-১৮২, তারিখ-০৭/০৫/২০২৬খ্রিঃ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews