1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

নাগেশ্বরী উপজেলা প্রেসক্লাব সভাপতির জন্মদিন আজ সাংবাদিকদের অভিনন্দন।

আব্দুল কাদের সিদ্দিকী মেহেদী, কুড়িগ্রাম জেলা স্টাফ রিপোর্টার। 
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আব্দুল কাদের সিদ্দিকী মেহেদী, কুড়িগ্রাম জেলা স্টাফ রিপোর্টার।

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো: শহিদুল ইসলাম শাহীন (শহীদ)-এর জন্মদিন আজ। এ উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এক যৌথ অভিনন্দন বার্তায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রজু ও সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমন মাওলাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সভাপতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সত্যের পক্ষে অবিচল থেকে জনাব শহিদুল ইসলাম শাহীন নাগেশ্বরীর সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রেখেছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে উপজেলা প্রেসক্লাব বর্তমানে একটি সুসংগঠিত এবং উদীয়মান প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

শুভেচ্ছা বার্তায় আরও সংহতি প্রকাশ করেন সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ ফরহাদ হোসেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল, মোঃ মকবুল হোসেন, এম সাইফুর রহমান, এস.এ লিমন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাওন আহমেদ লেবু ও যুগ্ম সম্পাদক কামরুল হাসান মানিক।

এছাড়াও কোষাধক্ষ্য মো: জাকির হোসেন জুয়েল, প্রচার সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী (মেহেদী), এবং কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, আবু হাসান আনসারী, আবু বক্কর সিদ্দিক দুলু, নাজমুল হাসান, শামসুল আলম সোহেল, ইলিয়াস হোসেন, রুবেল হোসেন ও মোতাসিম বিল্লাহ তামিমসহ অন্যান্য সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনেও তিনি অপসাংবাদিকতা রোধ এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে নিজেকে আত্মপ্রকাশে নিয়োজিত রাখবেন। তারা জনকল্যাণে তাঁর কলম ও সৃজনশীলতার অব্যাহত সাফল্য কামনা করেন।

বার্তা প্রেরক: দপ্তর সম্পাদক,

উপজেলা প্রেসক্লাব, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত