
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও স্যাটেলাইট ধারার ডিজিটাল গণমাধ্যম দৈনিক সাতক্ষীরা দিগন্ত (ডিএসডি টিভি)-র পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন উদীয়মান সংবাদকর্মী মোঃ খায়রুল আমিন তালুকদার।
সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক পত্রে তাকে এই নিয়োগ প্রদান করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং কলাপাড়া উপজেলার জনমানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার অঙ্গীকার নিয়ে তিনি তার নতুন এই দায়িত্ব গ্রহণ করেছে।
নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ খায়রুল আমিন তালুকদার বলেন
“আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য দৈনিক সাতক্ষীরা দিগন্ত কর্তৃপক্ষের নিকট আমি কৃতজ্ঞ। কলাপাড়ার সাধারণ মানুষের অধিকার আদায় এবং সত্য তুলে ধরতে আমি সর্বদা সচেষ্ট থাকব। পেশাগত দায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
দৈনিক সাতক্ষীরা দিগন্ত (ডিএসডি টিভি) কর্তৃপক্ষ জানায়, মাঠ পর্যায়ে দক্ষ সংবাদকর্মী নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি সারাদেশে তাদের সংবাদ নেটওয়ার্ক আরও শক্তিশালী করছে। কলাপাড়ার মতো গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চলে মোঃ খায়রুল আমিন তালুকদারের সাহসী লেখনী পাঠকদের আস্থা অর্জনে সক্ষম হবে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, মোঃ খায়রুল আমিন তালুকদার এখন থেকে কলাপাড়া উপজেলার সকল সংবাদ আদান-প্রদান ও প্রতিনিধি হিসেবে সার্বিক দায়িত্ব পালন করবেন।