1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

দৈনিক সাতক্ষীরা দিগন্ত (ডিএসডি টিভি)-র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে লালটু রহমানের নিয়োগ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

 

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও স্যাটেলাইট টেলিভিশন মাধ্যম দৈনিক সাতক্ষীরা দিগন্ত (ডিএসডি টিভি)-র চুয়াডাঙ্গা জেলা স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ ও নির্ভীক সাংবাদিক লালটু রহমান।

সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে এই নিয়োগপত্র প্রদান করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং চুয়াডাঙ্গা জেলার জনমানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় লালটু রহমান জানান, “আমি সত্য ও ন্যায়ের পথে থেকে চুয়াডাঙ্গা জেলার সঠিক চিত্র তুলে ধরতে চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

তার এই নতুন যাত্রায় চুয়াডাঙ্গার সাংবাদিক মহল ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত