
দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও স্যাটেলাইট প্রযুক্তিনির্ভর ডিজিটাল মিডিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত (ডিএসডি টিভি)-র ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ ও উদ্যমী সংবাদকর্মী অতুল বসাক।
সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে তাকে এই নিয়োগপত্র প্রদান করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তৃণমূলের মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার অঙ্গীকার নিয়ে তিনি তার নতুন এই দায়িত্ব গ্রহণ করেছেন।
অতুল বসাক দীর্ঘ দিন ধরে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সামাজিক ও গণমাধ্যম কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তার এই নিয়োগের বিষয়ে দৈনিক সাতক্ষীরা দিগন্ত কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, “অতুল বসাকের লেখনীর মাধ্যমে ঠাকুরগাঁও জেলার উন্নয়ন, সংস্কৃতি এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের চিত্র জাতীয় দরবারে আরও জোরালোভাবে ফুটে উঠবে। আমরা তার পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
নতুন দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে অতুল বসাক বলেন, “পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করা আমার মূল লক্ষ্য। আমি ঠাকুরগাঁওবাসীর অধিকার ও উন্নয়নের কথা বলতে এবং সত্যকে নির্ভীকভাবে প্রকাশ করতে বদ্ধপরিকর। এ বিষয়ে আমি জেলার সকল প্রশাসন, সুধী সমাজ ও সহকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
এদিকে অতুল বসাক ডিএসডি টিভি’র জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক মহল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।