রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি 

দেবহাটা থানা পুলিশের অভিযানে তিন চোর আটক তথ্যের ভিত্তিতে শহরে স্বর্ণ উদ্ধারের চেষ্টা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:

 

দেবহাটা থানা পুলিশ-এর অভিযানে তিন চোরকে আটক করা হয়েছে। সোমবার রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) আদনান।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের নিউমার্কেট মোড় ও লাবনী মোড় এলাকায় স্বর্ণ উদ্ধারের চেষ্টা চালানো হয়। বিশেষ করে আলী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ রয়েছে, সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় ও লাবনী মোড় সংলগ্ন আলী মার্কেট এলাকায় স্বর্ণ উদ্ধারের উদ্দেশ্যে তপন, অংশু ও ফারুক নামে তিন ব্যক্তি আটক চোরদের সঙ্গে নিয়ে যান।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, চুরি হওয়া প্রায় ছয় ভরি স্বর্ণ আলী মার্কেটের ‘এসডি জুয়েলার্স’-এর মালিক সুবীর কুমার দাস ওরফে পল্টু পল্টুর কাছে রয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরি ও ডাকাতির স্বর্ণ কেনাবেচাসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি টাকার বিনিময়ে একাধিকবার পার পেয়ে গেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews