1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

তালা-কলারোয়া সংসদীয় নির্বাচনী এলাকা গণমানুষের সাথে সাক্ষাৎ করেছেন এ্যাডঃ ইয়ারুল ইসলাম 

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি

 

 

তালা- কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ ইয়ারুল ইসলাম কলারোয়ার নিজ ইউনিয়নের নির্বাচনী এলাকায় গণমানুষের সাথে সাক্ষাৎ করেন।

১৭জানুয়ারী শনিবার সকাল ১০টা থেকে কলারোয়ার আইচপাড়া গ্রাম,বালিয়াডাঙ্গা বাজার, কাকডাঙ্গা মোড়,গাড়াখালী মোড়,রথখোলা বাজার, ভাদিয়ালী পুলের হাট, বোয়ালিয়া ফকির পাড়া মোড়ের সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে এক বিবৃতিতে বলেন, তালা-কলারোয়ার বিভিন্ন রাস্তা,বাজার,স্কুল এর কাজ অবহেলিত রয়েছে আগামীতে যদি জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি উন্নয়ন মুলক কাজে অংশিদার হতে পারবো। তিনি আরোও বলেন যদি আমি নির্বাচিত হই তাহলে এই কলারোয়া কে স্মার্ট হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ। বৈষম্য, চাঁদা বাজ,দূর্নীতি কোনটাই ঠাঁই পাবেনা এই তালা কলারোয়ায়। সুস্থধারার রাজনীতি করে আসছে বাংলাদেশ কংগ্রেস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত