বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

তালায় সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম, তালা (উপজেলা) প্রতিনিধি

 

সাতক্ষীরার তালায় সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সিটিজেন গ্রুপের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(মঙ্গলবার ৯ জুন) সকালে তালা উপজেলার ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে এই সভার আয়োজন দাতা সংস্থা নেট টু রাইটস ও দি সেয়ালোজ ইন ডেনমার্ক

। খলিলনগর ইউনিয়ন সিটিজেন গ্রুপের সভাপতি শহীদুল্লাহ গাজীর সভাপতিত্বে সুশীল প্রকল্পের কো-অর্ডিনেটর দে অঞ্জন কুমার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমিস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য কুমার সাহা।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ কুমার মন্ডল,খলিলনগর ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা অসিত কুমার, মহিলা বিষায়ক অফিস সহকারী দেবকী রানী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি ও বেসরকারি সেবা সঠিকভাবে পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য সেবার প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে।তিনি তথ্য অধিকার আইন এবং সিটিজেন চার্টারের সঠিক বাস্তবায়নের মাধ্যমে কোনো ধরণের হয়রানি ছাড়া নাগরিক সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেন।স্বাগত বক্তব্যে ভূমিস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য কুমার সাহা সিটিজেন গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে নাগরিকদের মেলবন্ধন তৈরিতে এ ধরনের সভার গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে শহীদুল্লাহ গাজী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নাগরিক সেবার মান বাড়াতে সিটিজেন গ্রুপের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং খলিলনগর ইউনিয়নসহ পুরো উপজেলার সেবামূলক কাজের স্বচ্ছতা দাবি করেন।মতবিনিময় সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সমাজ সেবা, এবং স্থানীয় সরকারের বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরেন। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানান এবং নাগরিক সমাজের যেকোনো গঠনমূলক পরামর্শ বা অভিযোগ আমলে নিয়ে সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় নাগরিকবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ তাৎক্ষণিকভাবে তার সমাধানের আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews