1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ডিএসডি টিভিতে ভয়েস প্রেজেন্টার হিসেবে তাবাচ্ছুম তনয়ার যোগদান

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

জনপ্রিয় নিউজ পোর্টাল দৈনিক সাতক্ষীরা দিগন্ত-এর ভিডিও প্ল্যাটফর্ম ডিএসডি টিভি (DSD TV)-তে ভয়েস প্রেজেন্টার হিসেবে যুক্ত হয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী ও উপস্থাপিকা তাবাচ্ছুম তনয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগ প্রদান করা হয়।

এখন থেকে ডিএসডি টিভির বিভিন্ন সংবাদ, বিশেষ প্রতিবেদন এবং সমসাময়িক বিষয়গুলোতে তাবাচ্ছুম তনয়ার কণ্ঠ শোনা যাবে। নতুন এই পথচলায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ডিএসডি টিভি কর্তৃপক্ষ জানায়, দর্শকদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ আরও সুন্দরভাবে উপস্থাপন করার লক্ষ্যেই এই নতুন সংযোজন। তাবাচ্ছুম তনয়ার যোগদান চ্যানেলটির প্রচার ও প্রসারে নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশাবাদী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত