সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হাজারো নক্ষত্র গড়ার কারিগর নজরুল ইসলাম স্যার আর নেই, ফরিদপুর চিথুলিয়ায় চায়ের দোকানদার ও মসজিদ-ঈদগাহের খাদেম নিখোঁজ রাজধানীতে চিকিৎসা নিতে এসে নিখোঁজ পাবনার বৃদ্ধ ইসহাক আলী, ধানমন্ডি থানায় জিডি মাদারীপুরের রাজৈরে বাঁশ বোঝাই ট্রাক উল্টে চালক নিহত। জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরায় শাখরা ব্রিজ সংস্কার কাজ শুরু হবে -আলহাজ্ব আব্দুর রউফ মামা কর্তৃক আপন ভাগ্নের সাথে প্রতারণা, লাখ লাখ টাকা আত্মসাৎ উখিয়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন গ্রেফতার প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ এলামনাই এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সম্পাদক ও সাংবাদিক ইলিয়াস হোসেন রুবেল; ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ পরিবারের শুভেচ্ছা তালায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লী ৪ নং বড়গাঁও ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ আলহাজ্ব আহম্মদ আলী

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ৪নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ সকল ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৪ নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আলহাজ্ব আহম্মদ আলী । তিনি জনহিতকর কার্যে সব সময় এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

 

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। এই দিনটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।” তিনি নতুন বছরের প্রারম্ভে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

 

একই সঙ্গে তিনি উন্নয়নমুখী পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লীর ৪ নং বড়গাঁও ইউনিয়ন একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের সহযোগিতা পেলে আমি নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মমুখী উদ্যোগ গ্রহণে কাজ করবো।”

 

মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়ে তিনি আরও বলেন, “আমি সবসময় এই এলাকার মানুষের পাশে থাকতে চাই। আপনাদের সুখ-দুঃখে অংশীদার হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।”

 

সবশেষে তিনি ৪ নং বড়গাঁও ইউনিয়ন বাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews