
বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি
আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ৫নং বালিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ সকল ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৫ নং বালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন। তিনি জনহিতকর কার্যে সব সময় এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। এই দিনটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।” তিনি নতুন বছরের প্রারম্ভে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
একই সঙ্গে তিনি উন্নয়নমুখী পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লীর ৫নং
বালিয়া ইউনিয়ন একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের সহযোগিতা পেলে আমি নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মমুখী উদ্যোগ গ্রহণে কাজ করবো।”
মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়ে তিনি আরও বলেন, “আমি সবসময় এই এলাকার মানুষের পাশে থাকতে চাই। আপনাদের সুখ-দুঃখে অংশীদার হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।”
সবশেষে তিনি ৫ নং বালিয়া ইউনিয়ন ওয়ার্ডবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেন।