1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ১০ টাকায় ঈদ বাজার

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্লাটফর্ম।

সংগঠনটি মাত্র ১০ টাকার বিনিময়ে অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৪টায় সদর উপজেলার ভূল্লী ডিগ্রি কলেজ হলরুমে ১০ টাকার ঈদ বাজার শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।

 

আয়োজকরা বলছেন, সাধারণত ত্রাণ বা দান হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হলেও এখানে নেওয়া হয়েছে ভিন্ন উদ্যোগ। প্রায় এক শত নিম্নআয়ের মানুষ এই কর্মসূচির আওতায় ১০ টাকার বিনিময়ে ঈদ বাজার করতে পেরেছেন।

 

আয়োজকরা আরও জানান, মানুষের আত্মসম্মান বজায় রাখতে তারা সরাসরি ‘দান’ না করে নামমাত্র মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেছেন। এতে করে সুবিধাভোগীরা সম্মানের সঙ্গে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন। এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

ঈদ বাজার নিতে আসা এক সুবিধাভোগী বলেন, ‘‘১০ টাকায় এই সহায়তা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। ঈদটি খুব সুন্দর ভাবে কাটাইতে পারবো। আল্লাহ পাক সবার ভালো করুক।

১০ টাকার এই ঈদ বাজারে ছিলো ১ কেজি আতব চাল, দুধের প্যাকেট, সেমাই, চিনি, সাবান ও সয়াবিন তেল।

অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য বলেন, এমন মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। সংগঠনটি যে উদ্যোগ নিয়েছে, তা অন্যদেরও অনুপ্রাণিত করবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

 

এ সময় ঈদ বাজার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাফুরুল্লাহ্, সাবেক সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন তাজু, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ও ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলি ভূট্টো চৌধুরী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নাজমুল ইসলাম লাল, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, আবু সাঈদ নূর আলম বাবু, সাবেক ছাত্রনেতা ও বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, ঢাকা ঠাকুরগাঁওস্থ কল্যাণ সমিতির আহবায়ক পারভেজ লাবু, ভূল্লী থানা প্রেসক্লাব এর সভাপতি মামুনুর রশিদ মামুন, এএসডিও এর নির্বাহী পরিচালক মকছেদুল ইসলাম সোহাগ, বিশিষ্ট সমাজ সেবক রুবেল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভূল্লী থানা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন আয়োজকরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সঙ্ঘবদ্ধ প্লাটফর্ম এর সভাপতি রাকিব ইসলাম রকি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত