বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই ফিলিং স্টেশনে ওজনে কম জ্বালানি দেওয়ার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পেট্রোল ও ডিজেলে ওজনে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ফিলিং স্টেশনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। অভিযানে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের পরিমাপে অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার ও প্রচলিত আইনের আওতায় তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন এবং আবদুর রাহিম ফিলিং স্টেশন। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভোক্তাদের কাছ থেকে কম পরিমাণে জ্বালানি সরবরাহের অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলে পরিমাপে গরমিল ধরা পড়ে। পরে দায় স্বীকার করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযান চলাকালে প্রশাসনের কর্মকর্তারা জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে জ্বালানি বিক্রিতে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews