1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন

গৃহবধূকে উত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

আবুজার গাজী সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি

 

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর মাথুরাপুর গ্রামে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে তার পরিবারের বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় মধু খামার ব্যবসায়ী লিটনের স্ত্রী মিস মর্জিনা খাতুনকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলেন কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় লিটন বাদী হয়ে আফজাল ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরও অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং বিভিন্ন প্রভাবশালী মহলের পরিচয় ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

অভিযোগ রয়েছে, সম্প্রতি পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুটপাট করে। এ ঘটনায় মোঃ আফজাল হোসেন (৩৩), মোঃ সাইফুল ইসলাম (৪৫), মোঃ আসাদ (২৭) ও মোঃ ভুট্টো (২৭)-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। ফলে মর্জিনা খাতুন ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ ঘটনার ভিডিও প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত