বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপি মহেশখালী সফরে

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, মহেশখালী, কক্সবাজার

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপি এক সরকারি সফরে কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিদর্শন করেছেন।

 

সফরকালে মহেশখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময় স্থানীয় উন্নয়ন, জনসেবা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং মহেশখালীর সামগ্রিক অগ্রগতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

প্রতিমন্ত্রীর মহেশখালী আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মহেশখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, সাবেক মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আ.স.ম. জাহেদুল হক নাহিদ। তিনি মাননীয় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মহেশখালীর উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

 

আ.স.ম. জাহেদুল হক নাহিদ বলেন, “মহেশখালী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হচ্ছে। এই অঞ্চলের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার উন্নয়নে সরকারের ধারাবাহিক উদ্যোগকে আরও বেগবান করতে সকলের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।”

 

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মাননীয় প্রতিমন্ত্রীর এই সফর মহেশখালীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি সঞ্চার করবে এবং স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

 

সফরের বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews