বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ  মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

 

খুলনা-মোংলা মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ এলাকায় দুটি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ বিষয়টি নিশ্চতি করেন আজ (বৃহস্পতিবার) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলাগামী একটি যাত্রীবাহী মাইক্রো ও পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং দুই গাড়ির চালকসহ অন্তত ১২ জন যাত্রী আহত হন বলে জারা যায় । ঘটনার পরপরই স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কাটাখাীল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গতিবেগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews