1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

‎কাহারোল ভূমি অফিসে ভুমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায় ,দিনাজপুর জেলা প্রতিনিধি

‎ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে দিনাজপুরের কাহারোল উপজেলায় কাহারোল ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে ভুমিসেবা মেলা ২০২৬। ভূমি মন্ত্রণালয়-এর উদ্যোগে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে একযোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

‎১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত কাহারোল ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলা চলবে। এবারের মেলার প্রতিপাদ্য—

‎“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।

‎মেলার উদ্বোধন করেন মোঃ মনজুরুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস মোকলেদা খাতুন মিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইশতিয়াক আহমেদ , উপজেলা ভূমি অফিসার (সহকারী কমিশনার, ভূমি)।

‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কাহারোল উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা বাদশা এবং সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আলীসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎মেলার মাধ্যমে সাধারণ জনগণ খুব সহজে ও স্বল্প সময়ে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। কাহারোল ভূমি অফিসে অবস্থিত ভূমিসেবা সহায়তা কেন্দ্র (LSFC) থেকে নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা প্রদান করা হচ্ছে।

‎মেলায় সেবা নিতে আসা সাধারণ মানুষ এক ছাদের নিচে দ্রুত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কাহারোল ভূমি অফিসে এ ধরনের উদ্যোগকে জনস্বার্থে অত্যন্ত কার্যকর বলে মন্তব্য করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত