1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত করে এমপি’র ডিও লিটার

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলা প্রতিনিধি

আশাশুনি উপজেলায় পয়ঃ নিস্কাশন ব্যবস্থা অটুট রাখা এবং জনভোগান্তি লাঘব ও নির্বিঘ্ন ফসল উৎপাদনে জলাবদ্ধতা নিরসন কল্পে ৩৯টি খাল চিহ্নিত করে জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার ডিও লেটার প্রদান করেছেন। সোমবার (১ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় শেষে এমপি রবিউল বাশার ডিও লেটার প্রেরন করেন।
এমপি রবিউল বাশার ইতিপূর্বে উপজেলার সকল খালের পুনঃ খননের জন্য ডিও লেটার দিয়েছিলেন। এসব খালের মধ্যে প্রথম অগ্রাধিকার ভিত্তিক ৩৯টি খাল চিহ্নত করতে মত বিনিময় সভা করা হয়। সভায় এমপি রবিউল বাশার,উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু,পানি উন্নয়ন বোর্ডের উপ বিভিগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম,জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,এমপি’র পিএস শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত মোতাবেক ইতিপূর্বে প্রেরিত ডিও লেটারের তালিকার ভিতর থেকে সদর ইউনিয়নের পূর্ববিল খাল,বলাবাড়িয়া খাল,শবদলপুর খাল, বেতুয়ার বিল খাল,শ্রীকলস খাল,শ্রীউলার উঃ পুইজালা,কলিমাখালী,নছিমাবাদ, কাকড়াবুনিয়া, মহিষকুড়,শ্রীউলা ডিএস ১১ খাল, প্রতাপনগরের কোলা, কল্যাণপুর স্লুইস গেট খাল,কুড়িকাহুনিয়া, কানাখালী খাল, শোভনালীর সংকরমনি,লতাখালী, বসুখালী,ঝিয়ামারী,শোভনালী শাখা খাল,আনুলিয়ার ঘাষটিয়া,গজালী,নায়াখালী,গদাইপুর,ভোলানাথপুর, খাজরার কাটাখালী,বসুখালী,চেউটিয়া নদী খাল জলমহল,চেউটিয়া (উঃ বাইনতলা হতে কালকির গেট), তুয়ারডাঙ্গা ও কালকি খাল,বড়দলের উৎপল সানার বাড়ি হতে রমজান সানার কালভার্ট,বামনডাঙ্গা স্লুইস গেটের উভয় পাশে তিতুখালী-২,বামনডাঙ্গা খাল, বুধহাটার সুর্য্যখালী,মাদ্রা,মাদ্রা ব্রাঞ্চ,উঃ চাপড়া খাল এবং কাদাকাটি ইউনিয়নের তেতুখালী খাল চিহ্নিত করে ডিও লেটার প্রদান করা হয়। এসব খাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পুনঃ খননের জন্য অনুমোদনের ব্যবস্থা গ্রহন করা হবে।

ক্যাপশান:আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত করতে মতবিনিময় সভা।

বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি রবিউল বাশার

আশাশুনি প্রতিনিধি।।সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরের নবনির্মিত ভবন ও মন্দির পরিদর্শন করেছেন। সোমবার (১ জুন) এমপি সফর সঙ্গীদের সাথে নিয়ে মন্দির পরিদর্শন করেন।
উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও বুধহাটা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী এড.শহিদুল ইসলাম ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এবং মন্দির কমিটির সচ্চিদানন্দদে সদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা এবং সামাজিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
মন্দির কমিটির সদস্যরা নবনির্মিত ভবন ও মন্দির পরিদর্শনে আসার জন্য সংসদ সদস্যসহ উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ক্যাপশানঃবুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে হাফেজ রবিউল বাশার এমপি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত