রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি 

আন্তঃজেলা ডাকাত দলের সরদার কালিগঞ্জের রেজাউল গাজী আটক র‍্যাব-৬’র বিশেষ অভিযান, নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি

 

আন্তঃজেলা ডাকাত দলের কথিত সরদার রেজাউল গাজী (৪৫) কে আটক করেছে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রেজাউল গাজী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত বরকত উল্লাহ গাজীর ছেলে বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার দুপুরে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানি কমান্ডার এএসপি জয়েনউদ্দিন জিয়াদ জানান, চিহ্নিত ডাকাত সরদার রেজাউল দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, রেজাউলের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানাসহ খুলনা ও যশোর জেলায় চুরি, ডাকাতি, মাদক ও হত্যা এবং হত্যার চেষ্টা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণের চুড়ি, কানের দুল ও ব্রেসলেট, সিলভারের চুড়ি ও ব্রেসলেট, পাঁচটি মোবাইল ফোন, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ১১০ গ্রাম মালদ্বীপের রুপি এবং ২৫০ গ্রাম ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

আটক আসামিকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews