শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত জুলাই শহীদ দিবস-২৬” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসে কালিগঞ্জে দোয়া ও আলোচনা, চেয়ারম্যানদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ স্মরণে আশাশুনিতে ১১দলীয় ঐক্য জোটের র‍্যালি ও আলোচনা সভা।।শহীদদের আদর্শ বাস্তবায়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি। আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ

জুলাই শহীদ দিবসে কালিগঞ্জে দোয়া ও আলোচনা, চেয়ারম্যানদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে সাতক্ষীরার কালিগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুল ইসলাম খান।

সভায় বক্তব্য দেন উপজেলা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা ইউসিসির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার মহসীন হোসেন এবং ছাত্র সমন্বয়ক মারুফ হাসান ও আমির হামজা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপির প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ আলী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সভায় উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতির বিষয়টি নিয়ে কয়েকজন বক্তা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, জাতীয় গুরুত্বপূর্ণ এ কর্মসূচিতে জনপ্রতিনিধিদের অনুপস্থিতি দুঃখজনক। তবে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় চেয়ারম্যানদের শতভাগ উপস্থিতির বিষয়টিও আলোচনায় উঠে আসে, যা উপস্থিতদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews