
এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আশাশুনিতে র্যালি ও আলোচনা সভা করেছে ১১ দলীয় ঐক্যজোট আশাশুনি উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে উপজেলা সদর মুখরিত হয়ে ওঠে।
বৃহস্পতিবার বিকাল ৫:০০টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে বের হওয়া র্যালিটি আশাশুনি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ব্যানার,ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
র্যালি শেষে জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন,“জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ন্যায়,ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উত্তর শাখার সভাপতি মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজা,উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক,সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,বায়তুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, মাওলানা আব্দুল ওয়াজেদ,হাফেজ আব্দুল্লাহ,বুধহাটা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ,বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন,ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে ১১দলীয় ঐক্য জোট আশাশুনি উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী,সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।