শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্যোগে ঘরবন্দি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে নেজাম উদ্দিন কোম্পানি, খাদ্য সহায়তায় স্বস্তি শতাধিক পরিবারের পাহাড়ধসে বিধ্বস্ত দুই পরিবারের পাশে সমাজসেবক মোঃ আব্দুল হামিদ, আর্থিক সহায়তায় ফিরল আশার আলো শ্যামনগরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ভুক্তভোগী পরিবারের সঠিক বিচারের প্রত্যাশা ইউএনও মোহাম্মদ ইসমাইল হোসেন, পিআইও জসীম উদ্দীন ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুরের উপস্থিতি কালিয়াকৈর পৌরসভার নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি কালিগঞ্জের নলতায় গাঁজা বিক্রিকালে আটক ২ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্যামনগরে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ ভোমরা গাজি পাড়া বল ফিল্ডে খেলা দেখতে গিয়ে ১ জন মৃত্যু ৩জন গুরুতর আহত 

শ্যামনগরে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

 

সাতক্ষীরার শ্যামনগরে গৃহস্থালি পুকুরে মাছ চাষে উৎসাহ প্রদান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাদ্য ও চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ০৯ জুলাই সকাল ১১টায় শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাতজন প্রদশনী চাষীর মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামসুজ্জাহান কনক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ (সদস্য, জেলা বিএনপি), শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ সোলায়মান কবির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুর রহমান, জামায়াত নেতা শহিদুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছামিউল ইমাম আযম মনির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটি বাস্তবায়ন করে শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তর। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে মাছ চাষে আগ্রহ বাড়বে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews