বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাত্রা শুরু করল নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব কক্স বিজনেস কোম্পানি লিমিটেড (CBC)-এর কক্সবাজার জেলা শাখায় জরুরি সভা অনুষ্ঠিত সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা ও অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত কলারোয়া সীমান্তে দুই ইউপি সদস্যসহ ৪ জন বিজিবির হাতে আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস মাদরাসার ওপর ধসে নিহত ২ শিক্ষার্থী, আহত কয়েকজন; ধ্বংসস্তূপে আরও আটকা পড়ার আশঙ্কা সাতক্ষীরায় নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান তালায় শাহাপুর-খানপুর সড়কের লে-আউট কাজ বুঝিয়ে দিলেন উপজেলা প্রকৌশলী ফেঞ্চুগঞ্জে মাদ্রাসা ছুটির পর দুই ভাই নিখোঁজ, পরিবারে চরম উদ্বেগ দৈনিক সোনার বাংলাদেশ’ ও দৈনিক জনতার বাংলাদেশ’ নাম দিয়ে দেশজুড়ে চাঁদাবাজি: তালা’র চিহ্নিত অপরাধী আলামিনের বিরুদ্ধে ১২ মামলা!

জুন-২০২৬ পারফরম্যান্সে বাজিমাত, জেলার শ্রেষ্ঠ ওসি বেতাগী থানার হারুন অর রশিদ

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা (বরগুনা)

 

বরগুনা জেলা পুলিশের জুন-২০২৬ মাসের সামগ্রিক কর্মসম্পাদন মূল্যায়নে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদার বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

জেলা পর্যায়ে অনুষ্ঠিত মাসিক কনফারেন্সে বিভিন্ন সূচকে সন্তোষজনক কর্মদক্ষতা, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

এ অর্জনে বেতাগী উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। এলাকাবাসীর পক্ষ থেকে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

একই সঙ্গে বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার -কে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন স্থানীয় জনগণ। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বেতাগী থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ আরও কার্যকর ও মানবিক পুলিশি সেবা পাবে।

জনসেবামূলক কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের আস্থা অর্জনে বেতাগী থানার এই সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সকলের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews