বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ মায়ানমারের বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, ফের উদ্বেগে সীমান্তবাসী বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ  ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী। পাটকেলঘাটায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৩  হোটেলকে জরিমানা, অনিয়মে কঠোর ব্যবস্থা ডুমুরিয়ায় মাছের ঘেরে বিলীন সড়ক,চরম দুর্ভোগে হাজারো মানুষ কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত  মাদারীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য, মাদারীপুর – ২ তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক  হাবিবুল ইসলাম হাবিব সাঁওতাল বিদ্রোহ দিবসে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

মাদারীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য, মাদারীপুর – ২

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে ,নাসির উদ্দিন লিটন,

 

মাদারীপুর সদর উপজেলা কৃষি প্রণোদনা ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উফলী রোপা আমন ধানের আবাদ

ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে মাদারীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে মাদারীপুর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াদিয়া শাবাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদারীপুর খামারবাড়ির উপ-পরিচালক ড. রহিমা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা দিয়ে উফশী রোপা আমন ধানের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews