সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস যশোর জেলায় ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ২০২ পুরুষ ও ৮ নারী মোটরসাইকেলে আবারও ঝরল তাজা প্রাণ  থামছেই না সড়কে মৃত্যুর মিছিল তালার মোটরসাইকেল স্টান্ডে ভাড়ায় চালিত চালক শ্রমিকের শপথ গ্রহণ অনুষ্ঠিত। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকানে বড় আকৃতির একটি অজগর সাপ ঢুকে পড়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিক্ষার মানোন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: বাশিস রাণীশংকৈল উপজেলার নবনির্বাচিত কমিটির প্রত্যয় কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে নতুন মসজিদের সামনের রাস্তা উদ্বোধন  কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২ জুলাই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে

ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ঝাউডাঙ্গা প্রতিনিধি

সাতক্ষীরা ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচী বাস্তবায়নে বৃক্ষরোপণ, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৯ জুন) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করে এ কর্মসূচী পালন করা হয়। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতিজন শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচী পালিত হয়। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

 

ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের সভাপতিত্বে র‌্যারী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান। ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম।

 

ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহাজান আলী বাবলু, সাংবাদিক এস.এম আব্দুল্লাহসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, মোহাম্মদ সরওয়ার হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews