বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

তালায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম তালা (উপজেলা) প্রতিনিধি:

খুলনার সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিতব্য ২০ জুন শনিবার “খুলনা বিভাগীয় সমাবেশ” সফল করার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার তালা সদরে লিফলেট বিতরণ করা হয়।

১৫ জুন সোমবার‘গণভোটের রায় বাস্তবায়নসহ জনদুর্ভোগ লাঘবের দাবীতে’ ১১ দলীয় ঐক্য, খুলনা বিভাগের উদ্যোগে তালা সদরের বিভিন্ন বাজার, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন স্থানীয় নেতা-কর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অব: ডা. অলি আহমদ বীর বিক্রম সহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, মাওলানা সাইফুল ইসলাম, তালা সদর ওয়ার্ড সেক্রেটারি অহিদুজ্জামান রিপন সহ অর্ধ শতাধিক নেতাকর্মী।

নেতৃবৃন্দ আগামী ২০ জুন শনিবার বেলা ২টায় খুলনার সার্কিট হাউস ময়দানের এই সমাবেশ দলে দলে যোগ দিয়ে সফল করার জন্য তালা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews