বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনির খোলপেটুয়া নদীতে জেলের জালে ১৫ কেজির কুরাল (ভেটকি),দেখতে ভিড় স্থানীয়দের

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে ধরা পড়েছে প্রায় ১৫ কেজি ওজনের একটি বড় আকৃতির কুরাল (ভেটকি) মাছ।

রবিবার সকালে কাপষন্ডা গ্রামের জেলে মোঃ রবিউল ইসলাম গাজীর জালে মাছটি ধরা পড়ে। এর আগেও তার জালে ৮কেজি ও ১২ কেজি ওজনের ২টি মাছ ধরা পড়েছিল। বড় আকারের মাছটি ঘাটে তোলা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

জেলে রবিউল ইসলাম গাজী জানান,প্রতিদিনের মতো ভোরে তিনি খোলপেটুয়া নদীতে মাছ ধরতে যান।

কিছু সময় পর জাল তুলতে গিয়ে অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে কয়েকজনের সহায়তায় জাল ওপরে তুললে বড় আকৃতির কুরাল মাছটি দেখতে পান। মাছটি তীরে এনে ওজন করলে প্রায় ১৫ কেজি পাওয়া যায়।

স্থানীয় মৎস্যজীবীরা জানান,খোলপেটুয়া নদীতে কুরাল বা ভেটকি মাছ পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব ঘন ঘন ধরা পড়ে না। নদীতে বড় মাছের সংখ্যা আগের তুলনায় কমে যাওয়ায় এমন ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

মাছটি দেখতে স্থানীয় বাসিন্দারা নদীর ঘাটে ভিড় করেন। অনেকে ছবি তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা যায়।

স্থানীয়দের মতে,নদীর প্রাকৃতিক পরিবেশ ও উপযুক্ত মৌসুমে এখনো মাঝেমধ্যে বড় আকারের দেশীয় মাছ ধরা পড়ছে,যা জেলেদের জন্য আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews