বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও অস্ত্র উদ্ধার; পলাতক ফয়সালকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

 

কক্সবাজারের উখিয়া উপজেলার রহমতের বিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে অভিযানের সময় অভিযুক্ত মাদক কারবারি মো. ফয়সাল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

 

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ রহমতের বিল এলাকায় কথিত ইয়াবা ব্যবসায়ী মো. ফয়সালের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকারী টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ফয়সাল দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত আলামত:

 

৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট

 

২টি বিদেশি পিস্তল

 

২টি ম্যাগাজিন

 

৫ রাউন্ড গুলি

 

৪ বোতল বিয়ার

 

২টি সামুরাই ব্যাটন

 

১টি চাইনিজ কুড়াল

 

১টি মোবাইল ফোন

 

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “সনাক্তকৃত মাদক চোরাকারবারি মো. ফয়সালকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

 

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

স্থানীয়দের মতে, রহমতের বিলসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক ও অস্ত্র চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজিবির এ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews