1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলের বৈঠক, বিক্ষোভ মিছিল ও সমাবেশ কাল

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কথিত ‘পুশইন’ বা ‘ঠেলে অনুপ্রবেশ’ বন্ধ ও সীমান্ত টহল জোরদারের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোট জরুরি বৈঠক করেছে। একইসঙ্গে ভোমরা সীমান্তে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জেলা জামায়াত ইসলামির কার্যালয়ে এ সভা হয়। সভাপতিত্ব করেন জোটের প্রধান উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

সভাপতি তার বক্তব্য বলেন

গভীর উদ্বেগের সাথে দেখা যাচ্ছে

ভারত সরকার ইচ্ছাকৃতভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে ঢুকিয়ে দিচ্ছে। ‘এটা কোনো সুস্থ লক্ষণ নয়।জাতির জন্য অশোভনীয় লক্ষণ। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রতিবাদ জানাতে হবে মানুষের মধ্যে সচেনতা বৃদ্ধি করতে হবে । এভাবে অনুপ্রবেশ চললে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে।’

 

তারা সীমান্তে বিজিবির ভূমিকার প্রশংসা করে নজরদারি আরও জোরদারের আহ্বান জানান। কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দ্রুত সমাধানের দাবিও ওঠে বৈঠকে।

 

ভারতের উসকানি বন্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

সীমান্তের সব ফাঁকা পথ বন্ধ করে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে।

সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়াতে হবে।

অনুপ্রবেশের ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্ত করতে হবে।

জাতীয় স্বার্থে সীমান্ত ইস্যুতে সরকারি অবস্থান জনসম্মুখে স্পষ্ট করতে হবে।

জোট নেতারা জানান, আগামীকাল শুক্রবার

 

১২ জুন বিকাল ৪টায় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকায় বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল। সেখানে দেশবাসীকে সিমান্তে পুশব্যাক সম্পর্কে সচেতন করতে প্রচার চালানো হবে।

 

বৈঠকে অংশ নেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটার ওমর ফারুক, ওবায়দুল্লাহ, জেলা কর্ম পরিষদের সদস্য এড.আজিজুর রহমান,এনসিপির জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু দেবহাটার আমীর ওলিউল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ ইমদাদুল হক,সেক্রেটারি হাফেজ জাহিদ আব্দুল্লাহ ও এবি পার্টিসহ অন্যান্য জোটভুক্ত দলের নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত