বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

তালায় তুচ্ছ ঘটনায় মারামারি, আদালতে মিথ্যা মামলার অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

তালা (উপজেলা) প্রতিনিধি:

 

সাতক্ষীরার তালায় একটি কুকুরকে ইট মারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষ আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তালা পুরাতন থানার পাশে শিরাজুল ইসলামের ছেলে ফারুক হোসেন পাশের একটি দোকানে গেলে তাদের পালিত কুকুরটি তার পেছনে যায়। এ সময় প্রতিবেশী সেলিম বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম কুকুরটিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। তবে ইটটি কুকুরের গায়ে না লেগে ফারুক হোসেনের গায়ে লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, পরে সেলিম বিশ্বাস ও তার ছেলে শরিফুল ইসলাম তালা থানায় মামলা করার চেষ্টা করেন। কিন্তু ঘটনার সত্যতা না পাওয়ায় থানা মামলা গ্রহণ করেনি। এরপর সেলিম বিশ্বাসের পুত্রবধূ আজমিরা বেগমকে বাদী করে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়।

মামলায় ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৫৪, ৪২৭, ৩৭৯, ৩৮০ ও ১১৪ ধারায় ফারুক হোসেন, মাসুম বিশ্বাস, সিরাজুল ইসলাম বিশ্বাস, আমেনা বেগম ও কলেজছাত্রী কেয়া খাতুনকে আসামি করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি তালা থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। যার নম্বর ২৪/২৬।

মাসুম বিশ্বাস দাবি করেন, কুকুরকে ইট মারার ঘটনাকে কেন্দ্র করে শরিফুল ইসলাম ও তার বাবা সেলিম বিশ্বাস তার ভাই ফারুক হোসেনকে মারধর করেন। পরে উভয় পক্ষকে শান্ত করে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়। তিনি অভিযোগ করেন, ঘটনার পর প্রতিপক্ষ মিথ্যা আঘাতের নাটক সাজিয়ে আদালতে মামলা করেছে।

তিনি আরও বলেন, আদালতে দাখিল করা মেডিকেল রিপোর্ট ও ছবিগুলো পুরোনো একটি জমি-সংক্রান্ত বিরোধের ঘটনার। বর্তমানে তারা কেউ অসুস্থ নন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছেন।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সেলিম বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews