বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাত্রা শুরু করল নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব কক্স বিজনেস কোম্পানি লিমিটেড (CBC)-এর কক্সবাজার জেলা শাখায় জরুরি সভা অনুষ্ঠিত সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা ও অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত কলারোয়া সীমান্তে দুই ইউপি সদস্যসহ ৪ জন বিজিবির হাতে আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস মাদরাসার ওপর ধসে নিহত ২ শিক্ষার্থী, আহত কয়েকজন; ধ্বংসস্তূপে আরও আটকা পড়ার আশঙ্কা সাতক্ষীরায় নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান তালায় শাহাপুর-খানপুর সড়কের লে-আউট কাজ বুঝিয়ে দিলেন উপজেলা প্রকৌশলী ফেঞ্চুগঞ্জে মাদ্রাসা ছুটির পর দুই ভাই নিখোঁজ, পরিবারে চরম উদ্বেগ দৈনিক সোনার বাংলাদেশ’ ও দৈনিক জনতার বাংলাদেশ’ নাম দিয়ে দেশজুড়ে চাঁদাবাজি: তালা’র চিহ্নিত অপরাধী আলামিনের বিরুদ্ধে ১২ মামলা!

দেবহাটায় অসুস্থ এবাদুলকে আর্থিক সহায়তা প্রদান করলেন, উপজেলা জামায়াতের আমীর

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি:

মানবিক উদ্যোগের অংশ হিসেবে দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার অসুস্থ এবাদুল ইসলামের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যয়ভার বহনে হিমশিম খাচ্ছিলেন এবাদুল ইসলাম ও তাঁর পরিবার। বিষয়টি জানতে পেরে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে তাঁর পাশে দাঁড়ান।

সহায়তা প্রদানকালে উপজেলা আমীর বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সকল বিত্তবান ও সমাজসেবীদের অসুস্থ ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোজাহিদুল আলম, ৫নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী আমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপজেলা জামায়াতের আমীরের এ মানবিক উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করেন এবং অসুস্থ এবাদুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews