বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ফরিদপুর থানায় আইনশৃঙ্খলা বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি

 

পাবনার ফরিদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা এর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নির্মূল, চুরি প্রতিরোধ, অবৈধ দুগ্ধজাত খাদ্য তৈরি বন্ধ, কিশোর গ্যাং দমন, ইভটিজিং প্রতিরোধ এবং নিষিদ্ধ দলের কার্যক্রম বন্ধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্প্রতি ফরিদপুর থানায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় থানার অফিসার ইনচার্জ বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ব্যবসায়ী, চোরচক্র, কিশোর গ্যাং ও ইভটিজিংকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, অবৈধভাবে ভেজাল ও অস্বাস্থ্যকর দুগ্ধজাত খাদ্য তৈরি করে জনস্বাস্থ্যের ক্ষতি করা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিষিদ্ধ দলের যেকোনো ধরনের গোপন কার্যক্রম কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে।

সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আশ্বাস দেন। মতবিনিময় সভা শেষে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews