বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

রাণীশংকৈলে জনাব মোঃ জাহিদুর রহমান এম,পি কে সংবর্ধনা,, 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও (০৩) জনাব আলহাজ্ব মোঃ জাহিদুর রহমানকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক প্রাণবন্ত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে জনাব আলহাজ্ব মোঃ জাহিদুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনাব জাহিদুর রহমান একজন মানবিক, উদার ও শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব। তিনি সবসময় শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর মতো গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করতে পেরে কলেজ পরিবার গর্বিত।

এসময় কলেজের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবর্ধনার জবাবে আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষা ও সমাজ উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও (০৩) জনাব মোঃ জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতাউর রহমান, সভাপতি উপজেলা বিএনপি, মোঃ শাহাদাত হোসেন, সহ-সভাপতি উপজেলা বিএনপি, মোঃ মাহমুদুল নবী পান্না বিশ্বাস, সহ-সভাপতি উপজেলা বিএনপি, জনাব মোঃ খলিলুর রহমান, সহ-সভাপতি উপজেলা বিএনপি, মহিলা দলের সভানেত্রী মোছাঃ মুনিরা বিশ্বাস উপজেলা বিএনপি,জনাব মোঃ বকুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি,

জনাব মোঃ মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি কৃষক দল উপজেলা বিএনপি, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ আরো উপস্থিত ছিলেন ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা অনুষ্ঠানটি

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের

প্রভাষক মোঃ জুলফিকার আলী ( ভুট্টু ) অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, এবং অতিথিদের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews