বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাণীশংকৈল শাখার ত্রি বার্ষিক নির্বাচন -২০২৬

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম ,রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (০২ মে ২০২৬ খ্রি.) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

উক্ত রাণীশংকৈল উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব মো: রেজাউল করিম লিটন, জনাব মো: নজরুল ইসলাম সাংগঠনিক সচিব বাশিস, ঠাকুরগাঁও জেলা থেকে জনাব মো: বাবুল আহম্মেদ সহ-সভাপতি। মোঃ আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি,আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দরা,

জনাব মো: ফেরদৌস আলম মানিক ১৬৭ টি ভোট পেয়ে সভাপতি নিবার্চিত হয়েছেন,তাহার নিকটতম প্রতিদন্দি জনাব একরামুল হক ১৩২ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মোশাররফ হোসেন ২০৫ ভোটে।

 

নির্বাচনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল থেকে নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের কাছে সমর্থন কামনা করেন, এবং দিনব্যাপী ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, ভোটগ্রহণ ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গণনা শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষক সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে তারা একযোগে কাজ করবেন।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষক সমাজ আরও সুসংগঠিত হবে এবং শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews