সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয়  ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত কলারোয়ায় টিআর-কাবিখা প্রকল্পে লাখ লাক টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাথা গোঁজার ঠাঁই নেই সাঁথিয়ার মমতা বেগমের, মানবিক সহায়তার আকুতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-

 

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পুরান ধুলাউড়ি গ্রামের বাসিন্দা মোছা: মমতা বেগম (স্বামী: মো. কুদরত আলী) বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তার মাথা গোঁজার মতো স্থায়ী কোনো বসতঘর নেই, ফলে খোলা আকাশের নিচে কিংবা অন্যের আশ্রয়ে অনিশ্চিতভাবে জীবনযাপন করতে হচ্ছে তাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আসছেন মমতা বেগম। আর্থিক সংকটের কারণে নিজের কোনো ঘর তৈরি করতে পারেননি। কখনো প্রতিবেশীর বাড়িতে, আবার কখনো অস্থায়ীভাবে কোনোভাবে রাত কাটালেও তা স্থায়ী সমাধান নয়।

বয়স ও শারীরিক দুর্বলতার কারণে তিনি নিয়মিত কাজ করতেও অক্ষম। ফলে খাদ্য, বস্ত্র ও চিকিৎসার পাশাপাশি নিরাপদ আশ্রয়ের অভাব তার জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।

এলাকাবাসী জানান, মানবিক সহায়তা পেলে মমতা বেগমের জন্য একটি ছোট্ট ঘরের ব্যবস্থা করা সম্ভব হতে পারে। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন।

মানবিক বিবেচনায় অসহায় এই নারীর পাশে দাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews