সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয়  ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত কলারোয়ায় টিআর-কাবিখা প্রকল্পে লাখ লাক টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

দেওয়ানগঞ্জে ১.৫ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা”পাকা সড়ক ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর আহ্বান”

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

মোঃশহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি

 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বক্করের হাট থেকে চর আমখাওয়া ইউনিয়নের চর মাদার বাজার পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।

 

হরিপুর গ্রাম, চর মাদার, মাস্টারপাড়া হয়ে নবীনাবাদ পর্যন্ত চলাচলের একমাত্র এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। শুকনো মৌসুমে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষা এলেই রাস্তাটি কাদামাটি ও ভাঙনের কারণে প্রায় অচল হয়ে পড়ে। জিনজিরাম নদীর তীরবর্তী হওয়ায় প্রতিবছর মাটি ফেলা হলেও বর্ষার আগেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যায়।

 

স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, কৃষক, রোগীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। দক্ষিণ মোয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলি ল্যাক্সাসাস প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারছে না এবং শিক্ষা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান বলেন, “রাস্তার করুণ অবস্থার কারণে অনেক শিক্ষার্থী সময়মতো বিদ্যালয়ে আসতে পারে না। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে শিক্ষার মান ব্যাহত হচ্ছে।”

 

স্থানীয় বাসিন্দা মোঃ সোহানুর রহমান সাইদুর এর ভাষ্যমতে, “এলাকার মানুষ কৃষির উপর নির্ভরশীল। রাস্তার অভাবে কৃষকরা সময়মতো কৃষিপণ্য বাজারজাত করতে পারেন না। এতে লাভের পরিবর্তে লোকসানের মুখে পড়ছেন তারা।”

 

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আহসান হাবীব জানায়, “বর্ষার সময় স্কুলে যেতে অনেক কষ্ট হয়। কাদা ও পানির কারণে প্রায়ই দেরি হয়ে যায়, কখনো যেতে পারিও না।”

 

এলাকাবাসীর দাবি, দীর্ঘস্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি দ্রুত ১.৫ কিলোমিটার সড়কটি সংস্কার করে পাকা রাস্তা নির্মাণ করা হলে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও সাধারণ যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।

স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews