বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুনের জামিন মঞ্জুর, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা মামুনুর রশিদ মামুনের জামিন মঞ্জুর করেছেন আদালত। একটি বহুল আলোচিত ও বিতর্কিত মামলায় কারাবরণ করার পর তার এই জামিন আদেশকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন মহলে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মামলাটিকে ঘিরে শুরু থেকেই নানা আলোচনা-সমালোচনা চলছিল। একদল মানুষ মনে করেন, মামুনুর রশিদ মামুন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এই মামলার শিকার হয়েছেন। তাদের দাবি, তিনি উপজেলার সাধারণ মানুষকে একটি অসৎ ও প্রভাবশালী চক্রের হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে সচেতন মহল বলছে, আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। যে কোনো পরিস্থিতিতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিচারিক প্রক্রিয়ার ওপর আস্থা রাখা জরুরি।

 

বিশ্লেষকরা মনে করছেন, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে একদিকে যেমন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন, তেমনি আইনের শাসন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। “দুষ্টের দমন, শিষ্টের পালন”—এই নীতির সঠিক প্রয়োগের মাধ্যমেই একটি সুস্থ ও স্থিতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

 

বর্তমানে মামুনুর রশিদ মামুনের জামিনকে ঘিরে এলাকায় উত্তেজনা প্রশমিত হলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews