বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাঁথিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নৈতিকতা ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি:-

 

পাবনার সাঁথিয়া উপজেলায় ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে (৮ম প্রকল্প) নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় আজ ২১ শে এপ্রিল ২০২৬ রোজ মঙ্গলবার ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল শিশুদের মাঝে নৈতিকতা, শিষ্টাচার ও ধর্মীয় শিক্ষার সঠিক বিকাশ নিশ্চিত করা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শিশুদের পাঠদানের আধুনিক কৌশল, ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনার পদ্ধতি, শিশুদের মানসিক ও চারিত্রিক বিকাশে করণীয় এবং সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকরা বাস্তবভিত্তিক উদাহরণের মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করেন, যা অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত সহায়ক হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদভিত্তিক এই শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এর মাধ্যমে শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে একটি আদর্শ সমাজ গড়ে তোলা যাবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ এলাকায় শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আরও কার্যকর ভূমিকা পালন করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews