1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী সারেঙ্গা
খুরুস্কুল জে.কে.এস উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (আজ) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহামুদুর হক চৌধুরী (মিটু)।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ জসিম উদ্দিন, জাহেদুল ইসলাম চৌধুরী (কনক), আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ লোকমান এবং সদস্য আজিজুল হক (আজিজ)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের কনিষ্ঠ শিক্ষার্থীরা তাদের বড় ভাই-বোনদের ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করে বিদায়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত