বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শিশু কল্যাণে বাজেট বরাদ্দ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি

 

দিনাজপুরের কাহারোল উপজেলায় শিশুদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ২০২৬ ইং সালে শিশু কল্যাণে স্থানীয় ইউনিয়ন পরিষদের বাজেট বরাদ্দ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ, রামচন্দ্রপুর পিএফ‌এ#২

সভায় ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য শিশু কল্যাণে বাজেট বরাদ্দ সংক্রান্ত বিভিন্ন খাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ উপলক্ষে ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত বাজেট অনুযায়ী শিশুদের উন্নয়ন ও সুরক্ষায় মোট ৬,৫০,০০০ (ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দের প্রস্তাব গৃহীত হয়।

প্রস্তাবিত বাজেটের উল্লেখযোগ্য খাতসমূহ:

বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি, প্রচার ও কর্মশালা

শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাস্তা ঘাট নির্মাণ ও সংস্কার

দরিদ্র শিশুদের লেখাপড়ায় সহায়তা প্রদান,

শিশুদের মাঝে খেলাধুলার আয়োজন ও ক্রীড়া সামগ্রী বিতরণ,

শিশুদের বিনোদনের জন্য জায়গা ও উপকরণ নিশ্চিতকরণ,

শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে শিশু পরিবারের আর্থিক সহায়তা

শিশুদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম,

শিশুদের বিনোদন বিকাশে বিভিন্ন দিবস ও প্রতিযোগিতা আয়োজন,

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ইউনিয়ন পর্যায়ে বাজেট বরাদ্দ

শিশু শ্রমে নিয়োজিত শিশুদের পুনর্বাসন ও কর্মসংস্থান কার্যক্রম।

সভাটি আয়োজন করেন শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দ।

সহযোগিতা প্রদান করে কাহারোল এরিয়া প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস, শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দ এবং ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ।

বক্তারা বলেন, শিশুদের নিরাপদ, সুস্থ ও আনন্দময় ভবিষ্যৎ গড়তে এ ধরনের বাজেট বরাদ্দ ও অংশগ্রহণমূলক সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে শিশুদের অধিকার ও কল্যাণ আরও সুসংহত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews