বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩২৮ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ নুরুল ইসলাম।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ মোঃ নুরুল ইসলাম ছাত্রজীবন থেকেই বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

 

বর্তমানে তিনি আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে তার সমর্থকরা মাঠে সক্রিয় হয়ে উঠেছে।

 

এ বিষয়ে মোঃ নুরুল ইসলাম বলেন, “দলীয় সিদ্ধান্ত ও জনগণের সমর্থন পেলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচিত হলে জুঁইদন্ডী ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

 

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জুঁইদন্ডী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews